News Flash

Image

Suicide : নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতী যুবক

তেলিয়ামুড়া, ৩১ মার্চ : নিজের উন্নত চিকিৎসা, অপরদিকে সম্পত্তি নিয়ে কলহ৷ এই দুয়ের যন্ত্রণায় অবশেষে নিজের ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করল যুবক৷ মৃত যুবকের নাম উত্তম ঘোষ৷ বয়স আনুমানিক ৩০৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর ৯ নং ওয়ার্ডের দশরথ দেব কলোনি এলাকায়৷ যুবকের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ 


সংবাদে জানা গেছে, নেতাজি নগর ৯ নং ওয়ার্ডের দশরথ দেব কলোনি এলাকার বাসিন্দা তথা আত্মঘাতী যুবক উত্তম ঘোষ (৩০) বৃহস্পতিবার সকাল নাগাদ নিজ স্ত্রী -কে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নেমন্ত্রণ খেয়ে নিজ বাড়িতে আসে৷ বাড়িতে আসার কয়েক ঘন্টা পরেই বৃহস্পতিবার দুপুর নাগাদ স্ত্রীর অনুপস্থিতে নিজ বসত ঘরে উচ্চ আওয়াজে টেলিভিশন চালিয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় উত্তম ঘোষ৷ কিছু সময় বাদে উত্তম ঘোষের স্ত্রী বাড়িতে এসে প্রত্যক্ষ করতে পারে বসত ঘরের দরজা বন্ধ, উচ্চ আওয়াজে চলছে টেলিভিশন৷ তার স্ত্রী ঘরের ভেতর প্রবেশ করতেই দেখতে পায় তার স্বামী উত্তম ঘোষ ফাঁসির দড়িতে ঝুলছে৷ এই দৃশ্য প্রত্যক্ষ করতেই কান্নায় ভেঙে পড়ে স্ত্রী৷ কান্নার শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসীরা৷


এদিকে স্ত্রী অভিযোগ করে জানান, বিগত কয়েক মাস আগে তার আত্মঘাতী স্বামী উত্তম ঘোষ যান দুর্ঘটনায় আহত হয়েছিল৷ তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল৷ স্বামীর চিকিৎসার জন্য নিজের গয়না বন্ধক দিয়েছিল অনেক আগেই৷ এদিকে তিনি আরো অভিযোগ করেন জানায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে পারিবারিক কলহ৷ আত্মঘাতী উত্তমের স্ত্রীর এমন অভিযোগে নানা প্রশ্ণের জন্ম নিচ্ছে জনমনে৷ তবে উত্তম কি কারনে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেটার  আসল রহস্য বেরিয়ে আসবে পুলিশি তদন্ত ক্রমেই৷  এদিকে এই আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top