News Flash

  • Home
  • দিনের খবর
  • International Flight : প্রায় দু বছর পর আজ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পুনরায় চালু
Image

International Flight : প্রায় দু বছর পর আজ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পুনরায় চালু

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : প্রায় দুবছর পর আজ রবিবার থেকে নিয়মিত বেসরকারি আন্তর্জাতিক উড়ান পুনরায় চালু হতে চলেছে।

মরিশাস, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাক এবং অন্যান্য সহ ৪০ টি দেশের মোট ৬০টি বিদেশী এয়ারলাইনকে অনুমোদন দেওয়া হয়েছে।


করোনার জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর শনিবার রাত ১২-টা থেকে ভারতে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হচ্ছে। ২০২০-র মার্চে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক নিয়মিত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে, বিভিন্ন দেশের সঙ্গে এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় যাত্রী উড়ান পরিষেবা চালু ছিল। চলাচল করেছে পণ্যবাহী বিমান। অবশেষে শনিবার রাত ১২-টা থেকে ভারতে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হচ্ছে। নিয়মিত আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু হলেও মেনে চলা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top