News Flash

  • Home
  • বিদেশ
  • প্রথম দফার সামরিক অভিযান শেষ ইউক্রেনে,ঘোষণা করল রাশিয়া
Image

প্রথম দফার সামরিক অভিযান শেষ ইউক্রেনে,ঘোষণা করল রাশিয়া

মস্কো, ২৬ মার্চ (হি.স.) : ইউক্রেনে প্রথম পর্যায়ের সামরিক অভিযান সমাপ্ত বলে জানাল রাশিয়া। শুক্রবার যুদ্ধের ৩০তম দিনে রুশ সেনা জানিয়েছে, প্রথম দফায় অভিযানে তাদের লক্ষ্যপূরণ হয়েছে। তাঁর দাবি, আপাতত আক্রমণের অভিঘাত কিছুটা কমানোর কারণেই রুশ ফৌজের অগ্রগতি থমকে গিয়েছে বলে অনেকে মনে করছেন

রুশ সেনার ‘ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় এক মাসের যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘সাধারণ ভাবে সেনা অভিযানের প্রথম পর্যায়ের প্রধান কাজগুলি শেষ হয়েছে। আমরা এখন মূল লক্ষ্য অর্জনের জন্য পূর্ব ইউক্রেনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’’
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রুশ ফৌজ। তার তিন দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু এখনও পূর্ব ইউক্রেনের ডনবাসে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি মস্কো। পুতিন-বাহিনী ডনবাস অঞ্চলের একের পর এক ঘনবসতিপূর্ণ অসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ করছে বলে অভিযোগ।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top