News Flash

  • Home
  • খেলা
  • Cricket : জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া, ঘোষিত হল সব ফর্ম্যাটের সিরিজ সূচি
Image

Cricket : জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া, ঘোষিত হল সব ফর্ম্যাটের সিরিজ সূচি

সিডনি, ২৫ মার্চ (হি.স.) : শুক্রবারই পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া । আর পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২৪ বছর পরে টেস্ট সিরিজ জয়ের দিনেই ঘোষণা হয়ে গেল তাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ‘অল ফর্ম্যাট’ সিরিজের সূচি। জুন মাসেই শ্রীলঙ্কাতে যাবেন স্টিভ স্মিথরা। আজ সব ফর্ম্যাটের সূচি ঘোষণার মধ্যে দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।


প্রসঙ্গত ২০১৬ সালের পরবর্তীতে এই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অজিরা। জুন-জুলাই এই দুই মাস ধরে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ সিরিজ লঙ্কানদের বিরুদ্ধে খেলবে অজিরা। জুনের ২৯- জুলাই ৩ পর্যন্ত প্রথম এবং জুলাই ৮-১২ দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। দু’টি টেস্ট খেলা হবে গলে। এছাড়াও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ এবং পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলা হবে যথাক্রমে কলম্বো এবং ক্যান্ডিতে।


২০১৬ সালে শ্রীলঙ্কার মাটিতে শেষবার টেস্ট সিরিজে ৩-০ ফলে বিপর্যস্ত হয়েছিল অজিরা। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুন কলম্বোতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এই সফর। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই (গল টেস্ট)। প্রায় দেড় মাসের এই সফর প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন ‘আমরা রোমাঞ্চকর কিছু লড়াইয়ের অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়া দল পাঁচ বছর আগে শ্রীলঙ্কায় এসেছিল। আমরা তাদের আতিথ্য দিতে মুখিয়ে আছি।’
একনজরে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচি-
১) ৭ জুন প্রথম টি-২০ কলম্বো।
২) ৮ জুন দ্বিতীয় টি-২০ কলম্বো।
৩) ১১ জুন তৃতীয় টি-২০ ক্যান্ডি
৪) ১৪ জুন প্রথম ওয়ানডে ক্যান্ডি।৫) ১৬ জুন দ্বিতীয় ওয়ানডে ক্যান্ডি।৬) ১৯ জুন তৃতীয় ওয়ানডে কলম্বো।৭) ২১ জুন চতুর্থ ওয়ানডে কলম্বো।৮) ২৪ জুন পঞ্চম ওয়ানডে কলম্বো।৯) ২৯ জুন থেকে ৩ জুলাই প্রথম টেস্ট গল১০) ৮ থেকে ১২ জুলাই দ্বিতীয় টেস্ট গল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top