News Flash

Image

Thief : খোয়াইতে দুঃসাহসিক চুরি

খোয়াই, ২৫ মার্চ : খোয়াই অফিসটিলা পাবলিক লাইব্রেরী সংলগ্ন এলাকায় গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিকের নাম অরুপ নাথ শর্মা। 


দোকানের মালিক জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে যথারীতি তিনি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বাড়ির পাশেই তাদের দোকান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করেন দোকানের পেছনের দরজা খোলা। দোকানের ভিতরে ঢুকে লক্ষ্য করেন যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে রেখেছে চোরের দল। দোকান থেকে মূল্যবান বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে দোকানের মালিক সুভাষ পার্ক আউটপোস্ট এর পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই। 


অফিস টিলা এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top