News Flash

Image

Congress : দলকে ঢেলে সাজাতে অবশেষে বৈঠকে কংগ্রেস

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : আগামী পরশু শনিবার এআইসিসির সাধারণ সম্পাদক ও রাজ্য সভাপতিদের বৈঠক ডাকলেন কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধী। সরকারিভাবে এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপালের বৈঠকের পৌরোহিত্য এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সোনিয়া উপস্থিত থাকবেন বৈঠকে। করোনা পর্বের পর দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই প্রথম বড় মাপের বৈঠক হতে চলেছে।


বৈঠকের বিষয় সাংগঠনিক নির্বাচন, সদস্য বৃদ্ধির অভিযান এবং চলতি রাজনৈতিক পরিস্থিতি। পাঁচ রাজ্যের নির্বাচনী বিপর্যয়ের পর এই বৈঠক হতে যাচ্ছে। গত রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া জানিয়ে দেন, দল চাইলে তিনি এবং রাহুল ও প্রিয়াঙ্কা সব পদ থেকে সরে দাঁড়াবেন। ওয়ার্কিং কমিটি সেই প্রস্তাব খারিজ করে দিয়ে তাঁকেই কাজ চালিয়ে যেতে বলে।নির্বাচনী বিপর্যয়কে কেন্দ্র করে বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হয়েও এখন মুখ বন্ধ রেখেছেন। তবে বিক্ষুব্ধ প্রবীণ নেতারা নিজেরা বৈঠক করে দাবি তুলেছেন স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সভাপতি বেছে নিতে হবে। এই দাবির অন্তর্নিহিত বক্তব্য, রাহুল গান্ধীকে পুনরায় কংগ্রেস সভাপতির পদে বসতে বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এছাড়া গুরুত্বও সিদ্ধান্ত দলে আলোচনা করে চূড়ান্ত করতে হবে।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top