News Flash

Image

Attack : বিশালগড়-এ সংঘবদ্ধ হামলায় গুরুতর যুবক

বিশালগড়, ২৪ মার্চ : বিশালগড়-র বাইপাস রোডে সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যুবকের নাম প্রদীপ নাগ। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, প্রদীপ নাগ বিশালগড় বাইপাস এলাকায় গেলে কতিপয় যুবক তার ওপর সংঘবদ্ধভাবে কাঠের ফাইল নিয়ে হামলা চালায়। তাতে গুরুতরভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে স্থানান্তর করেন। 


এব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই হামলার ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি আহত যুবকের পরিবারের লোকজন। এই হামলার ঘটনার পেছনে কী রহস্য বা কারণ আত্মগোপন করে রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top