News Flash

Image

Thief : কলেজটিলায় দুঃসাহসিক চুরি

আগরতলা, ২৩ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন কলেজ টিলা প্রফেসর পাড়ায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নারায়ণ দেববর্মার ঠাকুর ঘরে ঢুকে সোনা রুপা সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। 

বুধবার সকালে বাড়ির লোকজনেরা ঘুম থেকে উঠে লক্ষ করেন ঠাকুর ঘরের দরজা ভাঙ্গা। ঠাকুর ঘরে ঢোকে তারা লক্ষ্য করেন ঠাকুরের সোনা ও রুপার গহনা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। তারা ঘটনাটি প্রতিবেশীদের জানান এবং খবর পাঠানো হয় কলেজ টিলা আউটপোস্টের পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ঠাকুরের সোনার এবং রুপার গয়না উদ্ধার করতে সক্ষম হয়নি। 

ঠাকুর ঘরের দরজা ভেঙ্গে সোনা রুপার গহনা চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসীর দাবি জানিয়েছেন। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top