News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol & Diesel: ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুই জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ছে শঙ্কা!
Image

Petrol & Diesel: ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুই জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ছে শঙ্কা!

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): মঙ্গলবারের পর বুধবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮০ পয়সা, মুম্বইয়ে দুই জ্বালানি তেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮৫ পয়সা। বাকি দুই মেট্রো শহরেও মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল। ২০২১ সালের ২ নভেম্বরের পর মঙ্গলবারই প্রথম দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের, মঙ্গলবারের পর বুধবার ফের দামি হল জ্বালানি তেল।

মূল্যবৃদ্ধির পর বুধবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম পৌঁছেছে ৯৭.০১ টাকা ও ডিজেল ৮৮.২৭ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-১১১.৬৭ টাকা ও ৯৫.৮৫ টাকা। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়ে ১০৬.৩৪ টাকায় পৌঁছেছে ও ডিজেল ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯১.৪২ টাকা। জ্বালানি তেলের দাম বেড়েছে চেন্নাইতেও, সেখানে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে ৭৫ পয়সা বেড়ে ১০২.৯১ টাকা ও ডিজেল ৭৬ পয়সা বেড়ে ৯২.৯৫ টাকা।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top