News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : কৈলাসহরে শাসক দলের দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষে আহত এক, উত্তেজনা
Image

Attack : কৈলাসহরে শাসক দলের দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষে আহত এক, উত্তেজনা

কৈলাসহর, ২২ মার্চ : ঊনকোটি জেলার কৈলাসহরের মূর্তি ছড়াতে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 


শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দলীয় নেতাদের এবং কর্মী-সমর্থকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতভেদের জেরেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলেও স্থানীয় একটি মহল থেকে দাবি করা হয়েছে। দলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে স্থানীয় জনগণ রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় এলাকায় হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে। পুলিশ পরিস্থিতি দেখে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top