News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত্যু এক, আহত ছয়
Image

Accident : পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত্যু এক, আহত ছয়

আগরতলা, ২২ মার্চ : রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানি এবং জখম হওয়ার খবর মিলছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে বের হয়ে গিয়ে পুনরায় বাড়িতে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজনরা নিশ্চিত হতে পারছেন না। 


ফটিকরায় থানার তরুণী নগর এলাকায় পথ দুর্ঘটনায় এক জনের মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। মৃত ব্যক্তির নাম অনির্বাণ মজুমদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিল অনির্বাণ মজুমদার। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তরুণী নগর সহ পার্শ্ববর্তী এলাকা গুলিত গভীর শোকের ছায়া নেমে আসে। 


এদিকে ধলাই জেলার সালেমা থেকে শান্তিরবাজার যাওয়ার পথে মঙ্গলবার একটি বাইক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাইক দ্রুত বেগে এসে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাতে অটোরিকশাটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। অটো চালক সহ মোট ছয় জন গুরুতর ভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে সালেমা হাসপাতলে নিয়ে যায়।


সেখান থেকে তাদেরকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জেলা হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে যে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন অটোচালক উত্তম দাস এবং অটোযাত্রী সুষমা দাস, শেফালী দাস ও ঊষা রানী দাস। ঘটনার পর বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন বাইক চালক এর দ্রুতগামীতা  এবং অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top