News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ পঞ্জাবে দলীয় বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল
Image

আজ পঞ্জাবে দলীয় বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল

মোহালি, ২০ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্জাবের দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক বসবেন।

আপ বিধায়কদের সভা মোহালিতে অনুষ্ঠিত হবে এবং কেজরিওয়াল দুপুর ১২টায় দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
আপ সম্প্রতি সমাপ্ত পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের ৯২টি আসন জিতে সরকার গঠন করেছে। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ ভগবন্ত মান গত ১৬ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ১৭ মার্চ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ পঞ্জাবের নবনির্বাচিত বিধায়করা সদস্য হিসাবে শপথ নেন।

শনিবার পঞ্জাবের ভগবন্ত মান নেতৃত্বাধীন মন্ত্রিসভায় একজন মহিলা সহ দশজন আপ বিধায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। চণ্ডীগড়ের পঞ্জাব ভবনে পঞ্জাবের গভর্নর বানোয়ারিলাল পুরোহিত ১০ জন মন্ত্রীকে শপথ পাঠ করান।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top