News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: দিল্লিতে বিজেপি কর্মীদের সঙ্গে হোলি উদযাপন করলেন নড্ডা
Image

J P Nadda: দিল্লিতে বিজেপি কর্মীদের সঙ্গে হোলি উদযাপন করলেন নড্ডা

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : শুক্রবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে হোলি উদযাপনে মাতলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। তাঁর বাসভবনে আসা দলীয় নেতা-কর্মীদের রংয়ে রাঙিয়ে দেন এবং পালটা কর্মীরাও তাঁকে নানা রংয়ে রঙিম করে তোলেন।

এর আগে, জনগণকে তার শুভেচ্ছা জানিয়ে নড্ডা বলেছিলেন, “হোলির রঙগুলি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক। এই কামনার সঙ্গে আমি সমস্ত দেশবাসীকে রঙের উৎসবের শুভেচ্ছা জানাই।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভিও দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে রঙের উৎসব উদযাপন করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোলির শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য এবং নতুন শক্তি কামনা করেছেন।

Releated Posts

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top