কুমারঘাট, ১৪ মার্চ : কুমারঘাট থানা এলাকার পাবিয়াছড়া বাজারের একটি হোটেলের পাশে থেকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এবং টিএসআর বাহিনী নেশা সামগ্রীসহ তিন যুবককে আটক করেছে। আটক তিন যুবকের নাম কোমাচরণ রিয়াং, মনোজকুমার রিয়াং এবং দৈন্য রাম রিয়াং। তাদের কাছ থেকে ২৯ কোটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। কুমারঘাট থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।জানা গেছে, এই তিন যুবক দীর্ঘদিন ধরে নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে জালে তোলা সম্ভব হয়েছে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে। কুমারঘাট থানার ওসি জানিয়েছেন, রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ সফল করার লক্ষ্যেই পুলিশ সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনগুলিতে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

নেশা সামগ্রী সহ তিন যুবক পুলিশের জালে
Tags:
Releated Posts
শিক্ষক সংকট ও অস্বাস্থ্যকর রান্নাঘরের প্রতিবাদে স্কুলের গেটে তালা, বিক্ষোভে অভিভাবকরা
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: শিক্ষক সংকট, মিড-ডে মিলের অস্বাস্থ্যকর রান্নাঘর এবং দীর্ঘদিনের অব্যবস্থার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কৈলাসহরের…
এক সন্তান ও স্বামীকে রেখে কন্যাকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১ জুলাই: সামাজিক অবক্ষয়ের আরেকটি ঘটনা সামনে এসেছে কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে। স্বামী ও ১০ বছরের…
চিকিৎসা পরিষেবার উন্নয়নে ১০ দফা দাবি ‘আমরা বাঙালি’-র, পরিকাঠামো উন্নয়নের ওপর জোর
আগরতলা, ১ জুলাই: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের দুর্ভোগ কমাতে ১০ দফা দাবি জানাল ‘আমরা বাঙালি’।…
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকার সমালোচনায় এসএফআই, অভিযুক্ত আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
আগরতলা, ১ জুলাই: পশ্চিম ত্রিপুরার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত এক স্কুল পরিদর্শকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগকে…

















