News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee:কৃষি কৃষি পণ্য উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী
Image

Mamata Banerjee:কৃষি কৃষি পণ্য উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কৃষক দিবসে সমস্ত কৃষক ভাই-বোনদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে কৃষি পণ্য উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কৃষকদের আয় প্রায় তিনগুণ বেড়েছে। সোমবার সকালে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “২০০৭ সালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে নিহত সাহসী গ্রামবাসীদের স্মরণে প্রতিবছর ১৪ মার্চ আমরা কৃষক দিবস হিসেবে পালন করি। সারা দেশের এবং সারা বিশ্বের কৃষকদের জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে।”

মুখ্যমন্ত্রী টুইটারে আরও লেখেন, “কৃষকরা আমাদের গর্ব। কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ এবং বাজারজাত করে বিক্রি করা পর্যন্ত আমরা কৃষকদের সবরকমভাবে সাহায্য করি। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে আর্থিক সাহায্য করা হয়। কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে কৃষি পণ্য উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের কৃষকদের আয় প্রায় তিনগুণ বেড়েছে। কৃষক দিবসে আমার সব কৃষক ভাই-বোনদের শুভেচ্ছা জানাই।”

Releated Posts

এক সপ্তাহ পর ভারতে গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম, বার্তা সম্পাদনা ফিচারে নিষেধাজ্ঞা বহাল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): প্রায় এক সপ্তাহের অস্থায়ী নিষেধাজ্ঞার পর মঙ্গলবার ভারতে গুগল প্লে স্টোরে ফের উপলব্ধ হল…

ByByNews Desk Jun 23, 2026

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top