News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য বাজেট পেশ চন্দ্রিমার, ১২.৮২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রস্তাব
Image

রাজ্য বাজেট পেশ চন্দ্রিমার, ১২.৮২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রস্তাব

কলকাতা, ১১ মার্চ (হি. স.) : গোটা বিশ্বের অর্থনীতির অবস্থাই টালমাটাল। এ দেশের অর্তনীতি নিয়ে তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিকবার কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ শানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির হাল নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদদের একাংশ। এই অবস্থার মধ্যে শুক্রবার রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই প্রথম একজন মহিলা অর্থমন্ত্রী রাজ্য বাজেট পেশ করলেন। এবারের বাজেটে ১২.৮২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন, ২০২৪-এর মধ্যে রাজ্যের সর্বত্র পানীয় জল পৌঁছে যাবে। চা বাগানে কৃষি আয়ের উপর কর মকুব করা হচ্ছে। জিএসটি ক্ষতিপূরণের ৫ বছরের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে বাজেটে। এদিন ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটির রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিমা। এদিন বাজেট পেশ চলাকালীন বিজেপির বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই বাজেট পড়ে চলেন চন্দ্রিমা। কিছুক্ষণ পরই বিজেপি ওয়াক আউট করে বিধানসভা থেকে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top