News Flash

  • Home
  • খেলা
  • ভারত-পাক সহ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার
Image

ভারত-পাক সহ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার

সিডনি, ১১ মার্চ (হি. স.) : আইসিসি ইভেন্টের বাইরে ভারত এবং পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার ।নিরপেক্ষ ভেন্যুতে বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।

দীর্ঘ এক দশক অর্থাৎ প্রায় ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনও ত্রিদেশীয় সিরিজও খেলেনি। হাতে রয়েছে মাত্র কয়েক মাস আর তার পরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে ও মুখোমুখি হবে দুই দেশ। ম্যাচটির জন্য দুই লাখ টিকিট কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে! এমন আবহে এই দুই যুযুধান দেশকে নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করল অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত গত জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের। তবে সেই প্রস্তাব বাস্তবে রূপ পাওয়ার এখন ও কোন জায়গা তৈরি হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি প্রায় এক ধরনের প্রস্তাব দিলেন। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের হকলি জানিয়েছেন তিনি পাকিস্তান ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চান। হকলির জানান ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ পছন্দ করি। আগেও এমন সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। আমরা সুযোগ পেলে এই সিরিজের আয়োজক হতে চাই। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানি বংশোদ্ভুতদের অনেক বড় কমিউনিটি রয়েছে। এটা এমন একটা লড়াই, যেটা বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এই দ্বৈরথ আরও বেশি দেখার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ক্রিকেটের পক্ষেও তা ভাল বিজ্ঞাপন হবে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top