News Flash

Image

BJP : বঙাইগাঁও পুরসভাও বিজেপির দখলে

বঙাইগাঁও (অসম), ৯ মার্চ (হি.স.) : বঙাইগাঁও জেলার বঙাইগাঁও পুরসভাও দখল করেছে বিজেপি। বঙাইগাঁও পুরসভার ২৫টি ওয়াৰ্ডের মধ্যে ১৩টিতে বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

আজ দুপুর বঙাইগাঁও পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর হোটেল সিগনেটে জেলা বিজেপি সভানেত্ৰী হিমানী অধিকারি এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। দলীয় প্রার্থীদের বিজয়ী করায় হিমানী অধিকারি পুর নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, বঙাইগাঁও পুরসভায় ২৫-এর মধ্যে ১৩টি ওয়ার্ডে বিজেপি দখল করেছে। তাই বঙাইগাঁও পুরসভা গঠন করবে বিজেপিই। তবে পুরপ্রধান কাকে করা হবে সে সম্পর্কে কিছুই খোলসা করেননি তিনি।

দলের জেলা সভানেত্ৰী হিমানী বলেন, ৪ নম্বর ওয়াৰ্ডে কংগ্রেসের একমাত্ৰ বিজয়ী প্ৰাৰ্থী মাম্পী ঘোষ পুরসভায় বিজেপিকে সমৰ্থন করবেন বলে ইতিমধ্যে তাঁকে জানিয়েছেন। এছাড়া রাজ্য সরকারের অন্যতম জোটশরিক অসম গণ পরিষদ (অগপ)-এর দুই বিজয়ী প্ৰাৰ্থী-তো রয়েছেন। স্বাভাবিকভাবে তাঁরাও বিজেপিকে সমৰ্থন করবেন, জানান হিমানী অধিকারি।

সাংবাদিক সম্মেলনে বিটিসির কার্যনির্বাহী সদস্য অরূপ দে, বিজেপি নেতা তথা চিকিৎসক ডা. ইতেশ বরদলৈ প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top