News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Results: বৃহস্পতিতে পাঁচ রাজ্যে ভোটের ফল; কড়া প্রহরায় ইভিএম, উৎকণ্ঠায় সমস্ত দল
Image

Results: বৃহস্পতিতে পাঁচ রাজ্যে ভোটের ফল; কড়া প্রহরায় ইভিএম, উৎকণ্ঠায় সমস্ত দল

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দল। বৃহস্পতিবার, ১০ মার্চ উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর-দেশের এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোটগণনার প্রক্রিয়া। কোন রাজ্যে কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে তা বৃহস্পতিবারই জানা যাবে।

উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর বিজেপির দখলে রয়েছে, পঞ্জাবে শাসন করেছে কংগ্রেস। প্রতিটি দলই জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী। উত্তর প্রদেশে এবার লড়াই হয়েছে মূলত চতুর্মুখী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির মধ্যে। গোয়ায় লড়াই হয়েছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টির মধ্যে, লড়াইয়ে ছিল তৃণমূল কংগ্রেসও। পঞ্জাবে এবার জোরদার টক্কর হয়েছে বিজেপি জোট, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। উত্তরাখণ্ডে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে লড়াই হয়েছে বিজেপি, কংগ্রেস জোট ও এনপিপি এবং এনপিএফ-এর মধ্যে।
উত্তর প্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩, পঞ্জাবে মোট আসন ১১৭, গোয়ায় ৪০টি আসন, উত্তরাখণ্ডে মোট আসন ৭০ এবং মণিপুরে মোট আসনের সংখ্যা ৬০। এই মুহূর্তে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম, উদ্বেগ ও উৎকণ্ঠায় সমস্ত রাজনৈতিক দল। প্রতিটি দলই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, পাঁচ রাজ্যে ভোটের ফল কী হবে তা জানা যাবে বৃহস্পতিবারই।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top