News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : গর্তের জলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

Death : গর্তের জলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিলোনীয়া, ৮ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার চিত্তামারার বসুন্ধরা ইটভাটায় গর্তের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুর।

ঘটনার বিবরণে জানা গেছে, বিহারের শ্রমিকরা ইট ভাটায় কাজ করতে এসেছেন। হঠাৎ তাদের নজর এড়িয়ে পাশের একটি গর্তে পড়ে যায় দু বছরের শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে  শিশুটিকে গর্তের জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি ।হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যু সংবাদে পরিবারের লোকজনরা অসহায় হয়ে পড়েছেন।

উল্লেখ্য গত কিছুদিন আগেও ইটভাটার এক শ্রমিক সন্তানের জলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বহিঃরাজ্যের শ্রমিকরা এ রাজ্যে কাজের সন্ধানে এসে এ ধরনের মর্মান্তিক ঘটনার সম্মুখীন হওয়া শ্রমিক পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া বিরাজ করছে। 

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top