News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাজা : মুঙ্গিয়াকামীতে ২৯২ কেজি গাজা উদ্ধার
Image

গাজা : মুঙ্গিয়াকামীতে ২৯২ কেজি গাজা উদ্ধার

তেলিয়ামুড়া, ৮ ফেব্রুয়ারি : মুঙ্গিয়াকামী থানার পুলিশ আগরতলা থেকে বহিঃরাজ্যে যাওয়ার পথে আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকায় একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে।

সংবাদ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ অফিসার এসআই রথিন দাস লরি আটক করে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে ওই লরি থেকে ২৯২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। লরি চালক এবং সহচালককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সনাতন জমাতিয়া জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার এসআই রথিন দাস ৩৬ মাইল এলাকায় সন্দেহভাজন আটক করে পুলিশকে নিয়ে তল্লাশি চালান। তল্লাশি চালানোর সময় যথারীতি ওই লরি থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গাজার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষাধিক টাকা বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন। বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও জানা যায়।

উল্লেখ্য, জাতীয় সড়কে প্রায়ই গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলেও পুলিশ আধিকারিক জানিয়েছেন। 

Releated Posts

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top