News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আন্তঃরাজ্য সীমান্ত এলাকা থেকে আসাম পুলিশের ক্যাম্প সরানোর চেষ্টা করছে মিজোরাম, জানান গৃহমন্ত্রী লালচামলিয়ানা
Image

আন্তঃরাজ্য সীমান্ত এলাকা থেকে আসাম পুলিশের ক্যাম্প সরানোর চেষ্টা করছে মিজোরাম, জানান গৃহমন্ত্রী লালচামলিয়ানা

আইজল, ৮ মার্চ (হি.স.) : মিজোরামের আন্তঃরাজ্য সীমান্ত এলাকা থেকে আসাম পুলিশের ক্যাম্প সরানোর চেষ্টা করছে রাজ্য সরকার, জানান গৃহমন্ত্রী লালচামলিয়ানা।

এক সাক্ষাৎকারে গৃহমন্ত্রী লালচামলিয়ানা জানান, আন্তঃরাজ্য সীমান্ত বিবাদের জেরে গত বছরের জুন মাসে মিজোরামের আইতলাং, বুয়ারচেপ এবং সাইহাপুই ‘ভি’ এলাকায় আসাম পুলিশ ক্যাম্প স্থাপন করেছে। ওই সব ক্যাম্প সরানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে মিজোরাম সরকার। তিনি জানান, অসমের কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সঙ্গে মিজোরামের ১৬৪.৬ কিলোমিটার দীর্ঘ আন্তঃরাজ্য সীমানা রয়েছে।

বিরোধী কংগ্রেস নেতা লালরিন্দিকা রাল্টের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে লালচামলিয়ানা বলেন, মিজোরাম সরকার অসমের হাইলাকান্দি এবং কাছাড় জেলা-ঘেঁষা বুয়ারচেপ এবং সাইহাপুই ‘ভি’-র সীমান্তবর্তী এলাকা আইতলাং থেকে আসাম পুলিশের ক্যাম্প প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, রাজ্য সরকার অসমের সাথে রাজ্যের সীমান্ত পাহারা দিতে মিজোরাম পুলিশকে আরও শক্তিশালী করতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে। তাই ওই সব এলাকায় আসাম পুলিশের নজরদারির আর প্রয়োজন হবে না।

এক জিজ্ঞাসার উত্তরে গৃহমন্ত্রী লালচামলিয়ানা বলেন, প্রতিবেশী উভয় রাজ্যের আইনসভা সীমানা বিবাদ সম্পর্কে একে অপরকে দোষারোপ করছে, তা-ও অসম এবং মিজোরাম সরকার আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছে। তিনি বলেন, ১৯৮৭ সালের ২০ আগস্ট নির্ধারিত আন্তঃরাজ্য ইনার লাইনে কাছাড়ের দক্ষিণ সীমান্তবর্তী অবস্থানগুলি স্বীকার করেছে মিজোরাম সরকার।

গৃহমন্ত্রী লালচামলিয়ানার অভিযোগ, ইনার লাইনের অধীনে বিশাল পরিমাণ এলাকা বর্তমানে অসমের দখলে রয়েছে বা অসমের অধীনে চলে গেছে। রাজ্য বিধানসভাকেও নাকি তিনি জানিয়েছিলেন, তাঁরা এখনও মিজোরামের কোনও অঞ্চল হারাননি। তবে যতটুকু অসমে দখলে গেছে, সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা করছে রাজ্য সরকার। মিজোরামের প্রকৃত ভূখণ্ড, যা বর্তমানে অসমের অধীনে, তা হয়ত পরিমাপ এবং প্রকাশ করা সম্ভব নয়। বলেন, ১৮৭৫ সালে জারিকৃত নোটিশ অনুযায়ী সীমানাকে মেনে নিতে রাজ্য সরকার এবং মিজো নাগরিকরা দৃঢ়-প্রতিজ্ঞ। তবে এটা ঠিক, মিজোরাম হারানো সীমান্তবর্তী ভূখণ্ড দখলে আনবে।

প্রসঙ্গক্রমে গৃহমন্ত্রী বলেন, যদিও উভয় রাজ্য সরকার জেলা প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী স্তর পর্যন্ত আলাপ-আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের সমাধান করার চেষ্টা করছে, এখন পর্যন্ত কোনও উল্লেখযোগ্য ফলাফল সাধিত হয়নি। তিনি বলেন, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গত বছরের নভেম্বরে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সকল স্টেকহোল্ডার সহ তাঁদের নিজস্ব প্যানেল তৈরি করতে সম্মত হয়েছেন দুই রাজ্যের প্রধান। এর পর অবশ্য উভয় নেতা সময় সময় মুখ্যমন্ত্রী স্তরে আলোচনা করছেন, বলেন মিজোরামের গৃহমন্ত্রী লালচামলিয়ানা।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top