News Flash

  • Home
  • দেশ
  • Chief Minister Mamata Banerjee : ‘মমতার ক্ষতি করতে চেয়েছিল বিজেপি’, বারাণসীর বিক্ষোভ নিয়ে কমিশনে অভিযোগ সপার
Image

Chief Minister Mamata Banerjee : ‘মমতার ক্ষতি করতে চেয়েছিল বিজেপি’, বারাণসীর বিক্ষোভ নিয়ে কমিশনে অভিযোগ সপার

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়েছিল। এবার এই বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। সপার সহ-সভাপতি কিরণ্ময় নন্দের অভিযোগ, মমতার ক্ষতি করতে চেয়েছিল বিজেপি কর্মীরা। তাঁর সফরসূচি সম্পর্কে আগেই রাজ্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তার পরেও উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি প্রশাসন। এ বিষয়ে শনিবার সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল সপা।

এদিন লিখিতভাবে কিরণ্ময় নন্দ জানান, “বিজেপি কর্মীরা সশস্ত্র ছিলেন। লাঠি-সহ একাধিক অস্ত্র নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরে ছিল। লাঠি দিয়ে গাড়িতে মারাও হয়। মমতার উদ্দেশ্যে অশ্লীল স্লোগান দেওয়া হয়।” সপার সহ-সভাপতি আরও অভিযোগ, তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করার উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়েছিল।
কিরণ্ময় নন্দ আরও জানিয়েছেন, “কয়েকজন পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। যেভাবে একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হল, তাতে সেদিন যা খুশি ঘটে যেতে পারত। জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ।” বিধানসভা নির্বাচনের সময় যেহেতু এই ঘটনা ঘটেছে তাই কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন ওই সপা নেতা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top