News Flash

  • Home
  • দিনের খবর
  • JP Nadda : অন্যান্য দল শুধু প্রতিশ্রুতি দেয়, বিজেপি যা বলে তা করেও দেখায় : নাড্ডা
Image

JP Nadda : অন্যান্য দল শুধু প্রতিশ্রুতি দেয়, বিজেপি যা বলে তা করেও দেখায় : নাড্ডা

ভাদোহী, ৫ মার্চ (হি.স.): ভারতীয় জনতা পার্টি যা বলে তা করেও দেখায়, কিন্তু অন্যান্য দল শুধু প্রতিশ্রুতিই দেয়। বিরোধীদের খোঁচা দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার উত্তর প্রদেশের ভাদোহীতে নির্বাচনী জনসভা করেছেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, বিজেপি একটি জাতীয় দল ও দেশ ভাবনার সঙ্গে যুক্ত। বিজেপিকে আপনারা ভোট দিয়েছিলেন বলেই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ সমাপ্ত করা সম্ভব হয়েছে। আপনাদের ভোটের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাক থেকে মুক্তি দিয়েছেন কোটি কোটি মুসলিম মহিলাদের।

বিজেপি সরকার উত্তর প্রদেশের সার্বিক উন্নয়ন করেছে বলেও জানিয়েছেন নাড্ডা। তাঁর কথায়, ২০১৪ সাল পর্যন্ত উত্তর প্রদেশে মাত্র ১৫টি মেডিকেল কলেজ ছিল। বিজেপি সরকারের অধীনে উত্তর প্রদেশে ৫৯টি মেডিকেল কলেজ রয়েছে। ৫ বছরে উত্তর প্রদেশে ১১টি বিশ্ববিদ্যালয়, ৭৮টি ডিগ্রি কলেজ, ২৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও দু’টি এইমস খোলা হয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “বর্তমানে অনেকেই নিজেদের কৃষক নেতা বলেন, কিন্তু তাঁরা কৃষকদের জন্য কিছুই করেনি। ঋণ মকুবের নামে কৃষকদের বিভ্রান্ত করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়ার জন্য কাজ করেছেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top