News Flash

Image

Fire : বটতলা বাজারে অগ্নিকান্ড, অল্পেতে রক্ষা

আগরতলা, ৫ মার্চ : রাজধানীর বটতলা বাজারে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পেতে বেশকিছু দোকানপাট ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। বটতলা মাছ বাজার সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রিজ সংলগ্ন এলাকাগুলিতে আমদানিকৃত মাছের কাটুন এবং তোষ প্রতিনিয়ত ফেলে রাখা হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে কেউ বিড়ি কিংবা সিগারেট খেয়ে আগুন সহ সেটি তোষের ওপর ফেলে দিয়েছে। হয়তো তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় নেশাখোরদের আড্ডাখানা রয়েছে। সবকিছু জেনেশুনে ও পুলিশ কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় অগ্নিকাণ্ড সহ নানা অঘটন ঘটে যেতে পারে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন।


শুধু তাই নয়, এই এলাকা দিয়ে শব পরিবাহী গাড়িগুলি যাতায়াত করে। শেষ যাত্রায় সামিল হন তাদের আত্মীয় পরিজনরা। এলাকার রাস্তাঘাট ও আশপাশ এলাকা নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এ ব্যাপারে পুর নিগম সহ স্থানীয়  প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি উঠেছে।

Releated Posts

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top