News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি : ইসলামী ঐক্যজোট
Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি : ইসলামী ঐক্যজোট

কিশোর সরকার ঢাকা, ৫ মার্চ (হি.স.) : বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, গতবছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে এবং পরে ইসলামীক সংগঠনের নামে সারাদেশে জ্বালাও-পোড়াও করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি। আজ ৫ মার্চ ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট ও ইসলামী ডেমোক্রেটিক অ্যালাইন্স এর পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরীও বলেন, আমাদের পার্শবর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমাদের সম্মনিত অতিথি। মনে রাখতে হবে ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়ে সহযোগিতা করেছে। প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদীর সফরের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ঠিক ছিল না। এদিনের সাংবাদিক সম্মেলনেয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাবাহীনী সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সুধী সম্মেলন সহ ৫ দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর দাঙ্গা হামলার জেরে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি জানানো হয়। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ইসলামি দলগুলো

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top