News Flash

  • Home
  • দেশ
  • Brown Sugar : ভারত-নেপাল সীমান্তে প্রায় ৫ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ৩
Image

Brown Sugar : ভারত-নেপাল সীমান্তে প্রায় ৫ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ৩

খড়িবাড়ি, ৪ মার্চ (হি.স.): ভারত-নেপাল সীমান্তে ১৫২ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার ডন্ডাঝাড় এলাকায় এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালায়। মাদক পাচারের আগে এসএসবির জালে ধরা পরে ওই তিন মাদক পাচারকারী। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ১৫২ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে এসএসবি। ধৃতদের নাম বেপারু টুডু (৪৭), রঞ্জন বিশ্বকর্মা (৩৫) ও সোমেন মণ্ডল (২৯)। ধৃতরা দক্ষিণ দিনাজপুর ও মালদার বাসিন্দা। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার খড়িবাড়ি পুলিশ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠায়। জানা গিয়েছে, বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকা বলে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top