News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Drinking water : কল্যাণপুরের জনজাতিদের বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল
Image

Drinking water : কল্যাণপুরের জনজাতিদের বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৪ মার্চ৷৷ কল্যাণপুরের উপজাতি জনপদে বাড়ি বাড়ি গেল পানীয় জল৷ এতে করে খুশি উপজাতীয অংশের মানুষ৷ কেননা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা বাড়ি বাড়ি চাই পানীয় জল৷ অবশেষে কল্যাণপুর এলাকার বিধায়কের চেষ্টায় উপজাতিরা পেল পানীয় জল৷

শুক্রবার কল্যাণপুরের দুর্গাপুর পঞ্চায়েতের মুক্তাচন্দ্র পাড়ায় একটি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ জল জীবন মিশনের অন্তর্গত এই প্রকল্পটি নির্মাণ করতে ব্যয় হয় ৫৬ লাখ টাকা৷ উদ্বোধনে বিধায়ক ছাড়াও ছিলেন দপ্তরের আধিকারিক পার্থ সারথি পাল, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা প্রমুখ৷ এই প্রকল্পের উদ্বোধনের ফলে উপকৃত হবে প্রায় ৮৭ টি জনজাতি পরিবার৷ বিধায়ক পিনাকী দাস চৌধুরী তার বক্তব্যে বলেন বর্তমান বিজেপি সরকার আগামী ২০২২ সালের মধ্যে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ৷

এরই অঙ্গ হিসাবে শুক্রবার জনজাতি অধ্যুষিত মুক্তাচন্দ্র পাড়াতে পানীয় জলের সংযোগ দেওয়া হলো৷ তিনি জানান বর্তমানে ৮৭ টির মতো সংযোগ দেওয়া হলেও যেহেতু বাড়ি গুলো বেশ দূরে দূরে তাই ক্রমান্বয়ে সেই সংযোগ বৃদ্ধি করাও হবে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top