News Flash

  • Home
  • খেলা
  • Shane Warne Heart Attack : প্রয়াত শেন ওয়ার্ন, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটারের
Image

Shane Warne Heart Attack : প্রয়াত শেন ওয়ার্ন, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটারের

তাইল্যান্ড, ৪ মার্চ (হি.স.) : প্রয়াত অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের। সম্প্রতি তাইওয়ানে নিজের বাংলো গিয়ে থাকছিলেন তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও তিনি সাড়া দেননি। শেন ওয়ার্নের মৃত্যুতে বাকরুদ্ধ ক্রিকেট দুনিয়া৷ টুইট করে শোকপ্রকাশ করছেন তামাম খেলোয়াররা।

ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে ওঁর বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া গেছে। মেডিকেল দল সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কিছু করার ছিল না। ওঁর পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা এই সময়ে প্রাইভেসি চাইছেন। সময়মতো বাকি তথ্য দেওয়া হবে।’
ক্রীড়া জগতে নেমে এসেছে প্রগাঢ় শোকের ছায়া। এমন একটি দিনে চিরবিদায় নিলেন এই কিংবদন্তি স্পিনার, যেদিন তাঁরই স্বদেশীয় আরও এক খেলোয়াড় রডনি মার্শও প্রয়াত হয়েছেন। একই দিনে এমন জোড়া আঘাত বিশ্ব ক্রিকেটে আসতে পারে, ভাবাই যায়নি।

এমনকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই রডনি মার্শের প্রয়াণের খবরই টুইট করে শোক প্রকাশ করেছিলেন শেন ওয়ার্ন। সেই টুইট এখনও জ্বলজ্বল করছে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে। ভক্ত-অনুরাগীরা প্রতিক্রিয়াও জানাচ্ছেন। কিন্তু বদলে গেছে সে প্রতিক্রিয়ার ভাষা। সকলেই বিস্ময়ে হতবাক।
অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সারিতে শেন ওয়ার্নের নাম রয়েছে। আগামীতেও থাকবে। ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন, লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ার্ন। ১৯৪টি একদিনের ফরম্যাটে ২৯৩টি উইকেটও রয়েছে তাঁরই দখলে। সম্প্রতি অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top