News Flash

  • Home
  • বিদেশ
  • Bomb Blast Killed : পেশোয়ারের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৫৭, আহত কমপক্ষে ২০০ জন
Image

Bomb Blast Killed : পেশোয়ারের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৫৭, আহত কমপক্ষে ২০০ জন

পেশোয়ার, ৪ মার্চ (হি.স.) : শুক্রবারের পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে নামাজ প্রার্থনার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ৫৭ জন, এছাড়াও কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। শুক্রবার দুপুরে পেশোয়ারের কোচা রিসালদার এলাকার কিস্সা খোয়ানি বাজারে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। শুক্রবারের নামাজ প্রার্থনার জন্য সেই সময় মসজিদে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনার পর মৃত্যু হয়েছে ৩০ জনের এবং ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে এবং হাসপাতালের যাওয়ার পথে অনেকেই মারা যান। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ৫৭ জন, এছাড়াও কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এখনও কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ক্যাপিটল সিটি পুলিশ অফিসার (পেশোয়ার) ইজাজ খান জানিয়েছেন, বিস্ফোরণে মৃতদের মধ্যে আসিম খান নামে একজন পুলিশ কর্মীও রয়েছেন। হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top