News Flash

  • Home
  • খেলা
  • Football Asian Cup : এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচের জন্য ৩৮ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষিত
Image

Football Asian Cup : এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচের জন্য ৩৮ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষিত

মুম্বই, ৪ মার্চ (হি.স.) : এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য দল ঘোষণা করা হল। ৩৮ সদস্যের সেই দলে নেই এসসি ইস্টবেঙ্গলের একজন ফুটবলারও। ৩৮ সদস্যের সেই সম্ভাব্য দল থেকেই চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল। বেলারুশ ও বাহরিনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইগর স্টিমাচের দলের। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বেলারুশের সঙ্গে ভারতের প্রস্তুতি ম্যাচের বল গড়াচ্ছে না। মানিলা ও বাহরিনে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
এদিকে স্টিমাচের দলে নতুন মুখ রয়েছেন প্রভসুখন গিল, মহম্মদ নওয়াজ, দীপক টাংরি, রোশন সিং, বিক্রম প্রতাপ সিং, ভিপি সুহের, অনিকেত যাদব ও জেরি মাওয়িংথাঙ্গা।

৩৮ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল:

গোলকিপার – গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরজ সিং, প্রভসুখন গিল, মহম্মদ নওয়াজ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, সেরিটন ফার্নান্ডেজ, আশিস রাই, রাহুল ভেকে, সন্দেশ, দীপক টাংরি, নরেন্দর গেহলট, চিঙ্গলেনসানা সিং, শুভাশিস বোস, আকাশ মিশ্র, মন্দার রাও দেশাই, রোশন সিং।

মিডফিল্ডার – উদান্ত সিং, বিক্রম প্রতাপ সিং, অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিপি সুহের, লালেংমাওইয়া, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, আশিক কুরুনিয়ন, অনিকেত যাদব, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, জেরি।

ফরোয়ার্ড – মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, রহিম আলি।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top