News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab Kumar Deb : ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের দিল্লি-আগরতলা বিমান খরচ বহন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

Biplab Kumar Deb : ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের দিল্লি-আগরতলা বিমান খরচ বহন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, ৪ মার্চ (হি. স.) : আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য দিল্লি থেকে আগরতলা বিমান খরচ নিজের বেতন থেকে বহন করার ঘোষণা দিলেন তিনি। শুধু তাই নয়, নয়াদিল্লি স্থিত ত্রিপুরা ভবনের আধিকারিকদের ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার নির্দেশ নিয়েছেন তিনি।


আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাবাসীর নিঃস্বার্থ স্নেহ ও আশীর্বাদে আমি সর্বদা ঋণী। তাই কৃতজ্ঞতা স্বরূপ সিদ্ধান্ত নিয়েছি, ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের দিল্লি থেকে আগরতলা বিমানভাড়ার খরচ নিজের বেতন থেকে বহন করব। সাথে তিনি যোগ করেন, নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের আধিকারিকদের ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়েছি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ভারতীয় ছাত্রছাত্রীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। 

Releated Posts

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…

ByByReshmi Debnath Jun 13, 2026

নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top