News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mansukh Mandviya: ১৭৮.২৯-কোটি টিকাকরণ সম্পন্ন, প্রিকশন ডোজ নেওয়ার আহ্বান মনসুখের
Image

Mansukh Mandviya: ১৭৮.২৯-কোটি টিকাকরণ সম্পন্ন, প্রিকশন ডোজ নেওয়ার আহ্বান মনসুখের

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): কোভিড-১৯ টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত, দেশে সার্বিক টিকাকরণ ১৭৮.২৯-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। একইসঙ্গে ভারতে ২-কোটির বেশি প্রাপক প্রিকশন ডোজ নিয়েছেন। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষ ৮৪ হাজার ৪১২ জন প্রাপক। ফলে ভারতে ১৭৮.২৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৮,২৯,১৩,০৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে ইতিমধ্যেই ২-কোটির বেশি প্রাপক প্রিকশন ডোজ নিয়েছেন। যোগ্য প্রাপকদের প্রিকশন ডোজ নেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন টুইট করে জানিয়েছেন, “দেশে ২ কোটির বেশি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। ২ কোটিরও বেশি স্বাস্থ্যসেবা ও ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর ও ৬০ ষাটোর্ধ্বরা প্রিকশন ডোজ পেয়েছেন।”

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, শুক্রবার সকাল পর্যন্ত ৭৭.০৯-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ মার্চ সারা দিনে ভারতে ৯,২৩,৩৫১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,০৯,৭৩,৩৫৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৯,২৩,৩৫১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top