News Flash

  • Home
  • দেশ
  • পূর্ব মেদিনীপুরে লরি ও অটোর সংঘর্ষে মৃত ৪ জন, আহত ৬
Image

পূর্ব মেদিনীপুরে লরি ও অটোর সংঘর্ষে মৃত ৪ জন, আহত ৬

কাঁথি, ৪ মার্চ (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার মারিশদার দইসাইয়ের কাছে লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে অটোর চালকও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শুক্রবার সকাল সোয়া ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১১৬-র বি জাতীয় সড়কের ওপর। কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরির চালক পলাতক। দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ।

স্থানীয়দের বয়ান অনুযায়ী, শুক্রবার সকালে কাঁথির দইসাই স্ট্যান্ডের কাছে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। একটি লরি আসছিল। পুলিশের গাড়ি দেখে লরিটি থামায়নি চালক। পরিবর্তে কলকাতামুখী লরি গতি বাড়ায় অনেকটাই। সেই সময় উল্টোদিক থেকে একটি দিঘামুখী বাস আসছিল। আর ওই বাস এবং লরির মাঝে পড়ে যায় অটোটি। লরির ধাক্কায় অটোর চালক-সহ ৪ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়রা পুলিশকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগ, প্রায় প্রতিদিনই গাড়ি থামিয়ে তোলাবাজি করে পুলিশ। তার জেরে এমন দুর্ঘটনা লেগেই থাকে।

Releated Posts

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top