News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে কোনও ভারতীয়কে পণবন্দী করে রাখা হয়নি : বিদেশমন্ত্রক
Image

ইউক্রেনে কোনও ভারতীয়কে পণবন্দী করে রাখা হয়নি : বিদেশমন্ত্রক

কিয়েভ, ৩ মার্চ (হি.স.): ইউক্রেনে পণবন্দী করে রাখা হয়নি কোনও ভারতীয়কে। জানিয়ে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইউক্রেনে আমাদের দূতাবাস ভারতীয় নাগরিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। আমরা জানিয়ে রাখি, ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতায় অনেক শিক্ষার্থী বুধবার খারকিভ ছেড়েছে। কোনও পড়ুয়াকে পণবন্দী করে রাখা হয়েছে এমন খবর আমরা পাইনি।”

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়, ভারতীয় পড়ুয়ারা খারকিভ ছেড়ে রাশিয়ার বেলগোরোডে আসতে চাইলেও তাঁদের ‘জোরজবরদস্তি’ আটকে রেখেছে ইউক্রেনের বাহিনী। ভারতীয়দের ‘আটকে রাখা হয়েছে এবং পোল্যান্ড সীমান্ত দিয়ে তাঁদের ইউক্রেন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’ এমন জায়গা দিয়ে তাঁদের যেতে বলা হচ্ছে, যেখানে লড়াই হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। এই দাবি ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের পরিবারও।

এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেনে ভারতীয়দের সঙ্গে ভারতীয় দূতাবাস লাগাতার যোগাযোগ রেখে চলেছে। আমরা জেনেছি যে ইউক্রেনের প্রশাসনের সহযোগিতায় বুধবার প্রচুর ভারতীয় খারকিভ ছেড়ে চলে গিয়েছেন। কোনও পড়ুয়াদের জোর করে আটকে রাখার বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য আসেনি। খারকিভ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে পড়ুয়াদের দেশের পশ্চিমাংশে পাঠাতে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করার জন্য ইউক্রেনের কাছে আর্জি জানিয়েছি আমরা।’

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top