News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation Pensioners Association : দাবি আদায়ে সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের ডেপুটেশন
Image

Deputation Pensioners Association : দাবি আদায়ে সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের ডেপুটেশন

খোয়াই, ২ মার্চ : সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের পক্ষ থেকে বুধবার খোয়াই জেলা শাসকের কাছে নয় দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরেই পেনশনারদের বকেয়া ২৮ শতাংশ  ডি এ মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছে। কিন্তু তা মিটিয়ে দেওয়া হয়নি। অবিলম্বে বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য তারা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

এছাড়া হোমগার্ড কর্মীদের ভাতা ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। সামাজিক ভাতা বৃদ্ধি করে অবিলম্বে দুই হাজার টাকা করার জন্য সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান জেলাশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করে যথাস্থানে পাঠিয়ে দেবেন এবং এ ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়েছে।

Releated Posts

মেধাতালিকা প্রকাশ ও নিয়োগের দাবিতে টিআরবিটি দপ্তরে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

আগরতলা, ৬ জুলাই : ২০২৪ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আজ টিআরবিটি-এর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

পরীক্ষার আগে এসএসটি বইয়ের অপেক্ষায় পড়ুয়ারা

আগরতলা, ৬ জুলাই: পরীক্ষার আর মাত্র সাত দিন বাকি। অথচ এখনও হাতে পৌঁছায়নি সামাজিক বিজ্ঞান (এসএসটি) বিষয়ের পাঠ্যবই।…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

কমলপুরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, আতঙ্কে এলাকাবাসী

আগরতলা, ৬ জুলাই: কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি বাজার এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 6, 2026

কদমতলায় বিপুল ইয়াবা ও গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

কদমতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ও বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top