News Flash

Image

Fire : বক্সনগরে আগুনে পুড়ে ছাই বসতঘর

বক্সনগর, ২ মার্চ : মঙ্গলবার গভীর রাতে বক্সনগর এলাকায় অগ্নিকাণ্ডে একটি  বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, বক্সনগরের ভেলুয়ারচর এলাকার নারায়ণ দাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।


ঘটনার খবর পেয়ে বিশালগড় এবং সোনামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনেন। তবে আগুন আয়ত্তে আনার আগেই বসতঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল বাহিনীর তৎপরতা ফলে পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।


এলাকাবাসীর অভিযোগ, বক্সনগর অগ্নিনির্বাপক কেন্দ্র না থাকায় প্রায় সময় অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের বাড়িঘর ভস্মীভূত হয়ে যাচ্ছে। এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিশালগড় কিংবা সোনামুড়া থেকে দমকল বাহিনীকে ঘটনাস্থলে ছুটে আসতে হচ্ছে। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অবিলম্বে একটি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top