News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Roadblock Drinking Water : পানীয় জলের দাবিতে সাব্রুমে পথ অবরোধ
Image

Roadblock Drinking Water : পানীয় জলের দাবিতে সাব্রুমে পথ অবরোধ

সাব্রুম, ২ মার্চ : পানীয় জলের দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মনুঘাট সড়কের কচুরবাড়ি এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় জনগণ। বুধবার সকাল থেকেই পথ অবরোধ শুরু হয়। বেশ কিছুক্ষণ পর অবরোধের পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাব্রুম থানার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা।


ঘটনার বিবরণে জানা গেছে, সাব্রুম মনুঘাট সড়ক সংলগ্ন এলাকায় রেল স্টেশনে যাওয়ার জন্য একটি লিংক রোড তৈরীর কাজ চলছে। লিংক রোড তৈরির জন্য রাস্তার দু’পাশের পানীয় জল সরবরাহ করার জন্য যে পাইপলাইন বসানো হয়েছিল সেই পাইপ লাইন তুলে নিতে হয়েছে। পাইপলাইন তুলে নেওয়ায় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। তাতে এলাকাবাসীর পানীয় জলের সমস্যা চরম আকার ধারণ করেছে।


স্থানীয় জনগণ জানিয়েছেন তাদের বিকল্প জলের কোন  ব্যবস্থা নেই। ফলে বহু পরিবার জলের সংকটে পড়েছে। সে কারণেই তারা দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার জন্য সরকার প্রশাসন এবং স্থানীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সে কারণে বাধ্য হয়েই তারা বুধবার সকাল থেকে পথ অবরোধের শামিল হন।


ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন। সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। দাবি অনুযায়ী প্রয়োজনীয় পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top