News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Wanglemban Singh Manipur Election : মণিপুরে প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে গুলিবিদ্ধ জেডি (ইউ) প্রার্থী ওয়াংলেম্বান সিং
Image

Wanglemban Singh Manipur Election : মণিপুরে প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে গুলিবিদ্ধ জেডি (ইউ) প্রার্থী ওয়াংলেম্বান সিং

ইমফল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল ২৮ ফেব্রুয়ারি মণিপুর বিধানসভার প্ৰথম দফার ভোটগ্ৰহণের প্রাক্কালে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে গুরুতর ঘায়েল হয়েছেন জেডি (ইউ)-এর প্রার্থী বছর ৪২-এর ওয়াংলেম্বান রোহিত সিং। ঘটনা গতকাল শনিবার রাত প্রায় ১১:৩০টায় সংঘটিত হয়েছে বলে আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছে পশ্চিম ইমফলের সদর পুলিশ দফতর। এদিকে দলের পক্ষ থেকে ক্ষেত্রীগাঁও আসনে ভোট স্থগিত রাখতে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।


ড্রাইভার সাপাম রোনালডোর বয়ানের উদ্ধৃতি দিয়ে পশ্চিম ইমফলের পুলিশ আধিকারিক জানান, ক্ষেত্রীগাঁও আসনে জেডি (ইউ) প্রার্থী ওয়াংলেম্বান রোহিত সিং তাঁর বাসভবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নাহারুপ মাখারপুটে সমর্থকদের সাথে ভোট সম্পর্কে কথাবার্তা বলছিলেন। এমন সময় স্কুটারে করে অজ্ঞাতপরিচয় দুই আততায়ী এসে ওয়াংলেম্বান সিঙের ওপর গুলি হামলা চালায়। গুলি তাঁর বুকের পাশে বিদ্ধ হয়েছে। সিঙের দেহরক্ষীরা আততায়ীদের ধরতে তাড়া করেন। কিন্তু তারা জনবসতি-সম্পন্ন একটি সংকীর্ণ বাই-লেনে পালিয়ে গা-ঢাকা দিলে তাদের পাকড়াও করতে পারেননি দেহরক্ষীরা।


এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ ওয়াংলেম্বানকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তবে বর্তমানে তিনি বিপণ্মুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বলে জানান পুলিশ আধিকারিকটি।


প্রসঙ্গত, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের দুদিন আগে এ ধরনের ঘটনা সংগঠিত হওয়ায় রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হচ্ছে। আগামীকাল ক্ষেত্রিগাঁও সহ ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
অন্যদিকে গতকাল রাতে সংগঠিত হামলার নিন্দা করে জেডি (ইউ)-এর সম্পাদক ব্রজেন্দ্র আজ রবিবার বলেছেন, তাঁরা নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ক্ষেত্রীগাঁও কেন্দ্রের ভোট স্থগিত রাখার জন্য চিঠি দিয়েছেন।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top