News Flash

  • Home
  • বিদেশ
  • Russia : রাশিয়াকে পঙ্গু করার হুঁশিয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের
Image

Russia : রাশিয়াকে পঙ্গু করার হুঁশিয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানে ক্ষিপ্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইউই) । রাশিয়াকে পঙ্গু করার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন । রাশিয়ার আধুনিকীকরণের ক্ষমতা কমিয়ে দেওয়ার পাশাপাশি । ইউরোপিয়ান ইউনিয়নে থাকা রাশিয়ার সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হবে।

উইই জানিয়েছে ইউরোপের বিভিন্ন নেতাদের কাছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে। রাশিয়া যাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং বাজারের সুবিধা না পায়, তা নিশ্চিত করা হবে। রাশিয়ার অর্থনীতির কৌশলগত বিভিন্ন ক্ষেত্রের উপর বিধিনিষেধ চাপানো হবে। রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হবে। কমিয়ে দেওয়া হবে আধুনিকীকরণের ক্ষমতা। ইউরোপিয়ান ইউনিয়নে থাকা রাশিয়ার সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই যেন আমূল বদলে গিয়েছে ইউক্রেনের রাজধানী কিভ। মাথার উপর দিয়ে বিপুল গর্জন করে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। শহর জুড়ে আপৎকালীন সাইরেনের আওয়াজ। রাস্তায় সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে। রাজধানী কিভ ছেড়ে পালানোর চেষ্টায় মানুষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর হামলার ঘোষণা করেন। তার পর থেকেই একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র হামলা চলছে কিভে। বোমারু বিমানগুলি শহর কাঁপিয়ে উড়ে যাচ্ছে। নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে শহর ছাড়ছে মানুষ। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর এমনই অবস্থা রাশিয়ার। শুধু তাই নয়, একে একে বাড়ছে মৃতের সংখ্যা ।ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোলাবর্ষণে ও অন্যান্য হামলায় মৃত্যু হয়েছে ৫০ জন সৈনিকের, ১০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক। পাল্টা হামলায় ৫০ জন রাশিয়ান ‘দখলদার’-কে মেরেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, ৪০ জনের বেশি ইউক্রেনি সৈনিক মারা গিয়েছেন এবং ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top