News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Goa Election : গোয়ার ৪০ আসনে সোমবার ভোট, চতুর্মুখী লড়াই উপকূলের রাজ্যে
Image

Goa Election : গোয়ার ৪০ আসনে সোমবার ভোট, চতুর্মুখী লড়াই উপকূলের রাজ্যে

পানাজি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচনী প্রচার শেষ হয়েছে শনিবার, এবার ভোটপর্বের পালা উপকূলীয় রাজ্য গোয়ায়। গোয়ায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০, সোমবার সেই ৪০টি আসনের লড়াই হবে। চতুর্মুখী লড়াই এবার উপকূলের রাজ্যে, মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও শিবসেনাও।

এবারের গোয়া বিধানসভা নির্বাচনে জোরদার টক্কর হতে চলেছে তা বলাই বাহুল্য। ভোটপর্ব শুরু হবে সোমবার সকাল সাতটা থেকে, গোয়ায় ভোটের ফল ঘোষণা আগামী ১০ মার্চ। ৪০ আসন বিশিষ্ট গোয়ায় এখন বিজেপির ঝুলিতে ১৭ জন বিধায়ক, কংগ্রেসের ১৫ জন বিধায়ক। গোয়ায় সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের ৩০১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। কোভিড পরিস্থিতিতে বিশেষ সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top