News Flash

  • Home
  • দিনের খবর
  • International Music College : ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ তৈরি হবে মুম্বইয়ে
Image

International Music College : ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ তৈরি হবে মুম্বইয়ে

মুম্বই, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার মন্ত্রিসভার বৈঠকে মহারাষ্ট্র সরকার মুম্বইয়ের কালিনা ক্যাম্পাসে ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর আন্তর্জাতিক সঙ্গীত কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে লতা মঙ্গেশকরের নামে ইন্টারন্যাশনাল কলেজের নামকরণের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।

উচ্চশিক্ষামন্ত্রী উদয় সামন্ত বুধবার সাংবাদিকদের বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে লতা দিদিকে প্রথম শ্রদ্ধা জানানো হয়। পরে মন্ত্রিসভার সমস্ত সদস্য সর্বসম্মতিক্রমে কালিনায় মুম্বই বিদ্যাপীঠের প্রাঙ্গণে তিন একর জমিতে ভারতরত্ন লতা মঙ্গেশকরের নামে ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর আন্তর্জাতিক সঙ্গীত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।


উদয় সামন্ত আরও বলেন, তিনি আগে মাস্টার দীনানাথ মঙ্গেশকর সঙ্গীত বিদ্যালয় চালু করার প্রস্তাব করেছিলেন। কিন্তু লতা মঙ্গেশকরের মৃত্যুর পরে এখন মুম্বই বিদ্যাপীঠ ক্যাম্পাসেই কালিনায় ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল স্কুল অফ মিউজিক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার মুম্বই বিদ্যাপীঠের কাছে তিন একর জমি পেয়েছে, তাই এই কাজে কোনও বাধা নেই।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top