News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ জানুয়ারি সম্পূর্ণ লকডাউন তামিলনাড়ুতে, ঘোষণা স্ট্যালিনের
Image

২৩ জানুয়ারি সম্পূর্ণ লকডাউন তামিলনাড়ুতে, ঘোষণা স্ট্যালিনের

চেন্নাই, ২১ জানুয়ারি (হি.স.): আগামী ২৩ জানুয়ারি, রবিবার সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকবে তামিলনাড়ুতে। ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। করোনার বাড়বাড়ন্তের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৬ জানুয়ারি যে সমস্ত অত্যাবশ্যক পরিষেবাগুলি অনুমোদিত ছিল, সেই পরিষেবাগুলির অনুমতি থাকবে। যে সমস্ত পরিষেবা এবং কার্যক্রমে সেই দিন বিধিনিষেধ ছিল (২৩ জানুয়ারি) তেমনটাই লাগু থাকবে।

২৩ জানুয়ারি সমগ্র তামিলনাড়ুজুড়ে লাগু থাকবে কঠোর লকডাউন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চেন্নাই সেন্ট্রাল, এগমোর রেলওয়ে স্টেশন এবং কোয়াম্বেদু বাস টার্মিনাসে আগত যাত্রীদের সুবিধার জন্য, অটোরিক্সা পরিষেবা এবং ক্যাব পরিষেবাগুলির অ্যাপ্লিকেশন-ভিত্তিক রিজার্ভেশনে অনুমতি দেওয়া হবে। রেল স্টেশন এবং জেলার বাস টার্মিনাসগুলিতে তা প্রযোজ্য হবে। সাধারণ মানুষের কাছে লকডাউন মেনে চলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ওই দিন বিশেষ প্রয়োজন না হলে কেউ বাড়ির বাইরে বেরোবেন না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top