News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ ঘরে অক্সিজেনের অভাব, গয়ায় শ্বাসকষ্টে মৃত্যু মা ও তিন সন্তানের
Image

বন্ধ ঘরে অক্সিজেনের অভাব, গয়ায় শ্বাসকষ্টে মৃত্যু মা ও তিন সন্তানের

গয়া, ২১ জানুয়ারি (হি.স.): ঠান্ডা থেকে বাঁচতে ঘরের ভিতরে জ্বালিয়ে ছিলেন আগুন, বন্ধ ছিল ঘরের দরজা। এর ফলে অক্সিজেনের অভাব দেখা দেয় ঘরে, ঘুমের মধ্যে শ্বাসকষ্টে মৃত্যু হল মা ও তিন সন্তানের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার আত্রি থানা এলাকায়। মৃতদের নাম-বিভা দেবী, তাঁর সন্তান সিমরন কুমারী, আরিয়ান কুমার ও অঙ্কিতা কুমারী। শুক্রবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয় ঘর থেকে।

পুলিশ জানিয়েছে, শীত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে ঘরের ভিতরে আগুন জ্বালিয়েছিলেন বিভা দেবী। বন্ধ ঘরে অক্সিজেনের অভাব দেখা দেয়, ঘুমের মধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ আসে। বন্ধ ঘর থেকে ৪ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় বসিন্দাদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top