News Flash

  • Home
  • Uncategorized
  • Baruipur Accident: সাতসকালে দুর্ঘটনা বারুইপুরে, মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই মহিলার
Image

Baruipur Accident: সাতসকালে দুর্ঘটনা বারুইপুরে, মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই মহিলার

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার রামনগর এলাকায়। নিহতের নাম শিবানী মন্ডল (২৫) ও মুর্শিদা ঢালী( ৩২)। রাম নগর এলাকার বাসিন্দা তাঁরা।

সূত্রের খবর, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন শিবানী ও তার সঙ্গী মুর্শিদা। সেই সময় ক্যানিং থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক ধাক্কা মারে তাঁদেরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর জখম হন মুর্শিদা ঢালী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মুর্শিদার। অন্যদিকে, ঘাতক গাড়িটিকে স্থানীয়রা আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top