News Flash

  • Home
  • Uncategorized
  • Piyush Goyel: সংসদ ভালোভাবে চলুক, তা বিরোধীরা চায় না : পীযূষ গোয়েল
Image

Piyush Goyel: সংসদ ভালোভাবে চলুক, তা বিরোধীরা চায় না : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষে অচলাবস্থার জন্য বিরোধীদের দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার ক্ষোভের সুরে পীযূষ গোয়েল বলেছেন, “সংসদ ভালোভাবে চলুক, তা বিরোধীরাই চায় না। অশান্তি ও বিঘ্ন ঘটানোই তাঁদের মন্ত্র হয়ে উঠেছে।” কেন্দ্রের ডাকা বৈঠক বয়কটের জন্যও বিরোধীদের আক্রমণ গোয়েল। তিনি বলেছেন, “রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া ১২ জন সাংসদকে নিজেদের ভুল বুঝতে হবে এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে। সরকারের ডাকা বৈঠকে সোমবার বিরোধী দলের নেতারা আসেননি।”

সোমবার সকাল দশটা নাগাদ সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে বৈঠক হওয়ার কথা ছিল। যে সমস্ত দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সেই কংগ্রেস, তৃণমূল, শিবসেনা বামেদের বৈঠকে ডাকা হয়। শুধুমাত্র ৪টি দলকে ডাকার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও বামেদের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। শুধুমাত্র ৪টি বিরোধী দলের নেতাদের বৈঠকে ডাকার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

সরকারের ডাকা বৈঠক বয়কট করায় বিরোধীদের বিঁধেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। কটাক্ষ করে তিনি বলেছেন, “আসলে মানুষই ওদের বয়কট করেছে।” তিনি বলেছেন, “সমাধান খুঁজতে আমরা যে দলগুলির সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সেই দলগুলির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তারা বৈঠক বয়কট করছে। তাঁরা সংবিধান দিবসের অনুষ্ঠানও বয়কট করেছিল। তাঁদের বোঝা উচিত, মানুষও তাঁদের বয়কট করছে।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top