News Flash

  • Home
  • Uncategorized
  • NH8: আঠারমুড়ায় জাতীয় সড়ক চার লেন করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে
Image

NH8: আঠারমুড়ায় জাতীয় সড়ক চার লেন করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে

আগরতলা, ১৩ ডিসেম্বর : আঠারমুড়ায় জাতীয় সড়ক চার লেন করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনের আগেই চার লেন জাতীয় সড়ক চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজের গতি বাড়ানো হয়েছে।

জাতীয় সড়কে চার লেনের রাস্তার কাজ চলছে জোর গতিতে। টানা তিন মাস ধরে কাজ চলছে। চার লেনের রাস্তার কাজ হচ্ছে গুণমান সম্পন্ন ভাবে। কাজটি করছে বহিঃরাজ্যের একটি নির্মান সংস্থা। দ্রুত গতিতে কাজ চলতে থাকার কারণে সামান্য ত্রুটি বিচ্যুতি হচ্ছে। ওই সব সমস্যা গুলিও নিরসন হয়ে যাবে বলে জানান ওই নির্মান সংস্থার জনৈক কর্মী।

এই কাজে আঠারো মুড়া পাহাড়ে সংস্থার সুপার ভাইজার দীপক দেববর্মা জানান, চার লেনের কাজে কেবল বৃষ্টির দিনগুলিতে অসুবিধার সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে রাস্তা মূলত কদমাক্ত হয়ে পড়ে। যার ফলে পাহাড়ের মাটি ভেঙে অনেক সময় ধ্বস পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায় তিনটি জেসিবি অনবরত কাজ করছে। এছাড়াও বৃষ্টির দিনে রাস্তাটি কর্দমাক্ত হয়ে ওঠার কারণে ছোট-বড় যান দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। ওইসব ত্রুটি-বিচ্যুতি গুলি নিরসনের জন্য চার লেনের কাজ চলছে জোর গতিতে বলে জানিয়েছেন দীপক বাবু।

জাতীয় সড়ক চার লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে নির্মাণকারী সংস্থা ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে ঠিক তেমনি স্থানীয় জনগণ রাস্তার কাজের গুণগত মান বজায় রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top