News Flash

  • Home
  • Uncategorized
  • স্বপ্নপূরণ হল পূর্ব উত্তর প্রদেশের, যা বিরোধীদের পক্ষে অসম্ভব ছিল : যোগী আদিত্যনাথ

স্বপ্নপূরণ হল পূর্ব উত্তর প্রদেশের, যা বিরোধীদের পক্ষে অসম্ভব ছিল : যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ৭ ডিসেম্বর (হি.স.): স্বপ্নপূরণ হয়েছে পূর্ব উত্তর প্রদেশের, যা বিরোধীদের পক্ষে অসম্ভব ছিল। উত্তর প্রদেশের গোরক্ষপুরে এইমস গোরক্ষপুর ও গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্ট-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ মঙ্গলবারের অনুষ্ঠানে বলেছেন, “১৯৯০ সালে বন্ধ হয়েছিল ফার্টিলাইজার কারখানাটি এবং ২০১৪ সাল পর্যন্ত পুনরায় চালু করার জন্য কেউ উদ্যোগ নেয়নি। গোরক্ষপুর ৪০ বছর ধরে চিকিৎসা সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করেছে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে উত্তর প্রদেশ ১৭ কোটি ভ্যাকসিনের মাইলফলক ছুঁয়েছে।”

যোগী আদিত্যনাথ বলেছেন, “আজকের এই উদ্বোধনী কর্মসূচী পূর্ব উত্তর প্রদেশের জনগণের জন্য একটি স্বপ্ন পূরণের মত, যা বিরোধীদের পক্ষে অসম্ভব ছিল। বিগত ৩০ বছরে উত্তর প্রদেশে ৫টি সরকার এসেছে এবং চলে গিয়েছে। গোরক্ষপুরের এই সার কারখানা চালু করার সাহস শুধুমাত্র বিজেপি সরকারেরই ছিল।” যোগী আদিত্যনাথ এদিন আরও বলেছেন, “আগে গোরক্ষপুরের এনসেফালাইটিস রোগীদের নমুনা পরীক্ষার জন্য পুনে-তে পাঠানো হত এবং যতক্ষণে নিশ্চিত হতে সময় লাগত ততক্ষণে রোগী হয় মারা যেত অথবা পক্ষাঘাত হয়ে জেট। বর্তমানে আমরা করোনা, এনসেফালাইটিস এবং অন্যান্য রোগ পরীক্ষা করার জন্য গোরক্ষপুরে আঞ্চলিক ভাইরাল গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top