News Flash

  • Home
  • Uncategorized
  • MBB Airport : আগরতলার এমবিবি বিমানবন্দরে নবনির্মিত টার্মিনালের উদ্বোধনের প্রস্তুতি শুরু
Image

MBB Airport : আগরতলার এমবিবি বিমানবন্দরে নবনির্মিত টার্মিনালের উদ্বোধনের প্রস্তুতি শুরু

আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : নির্বাচনী আচরণবিধির কারণে পিছিয়ে গিয়েছিল মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নব নির্মিত টার্মিনালের উদ্বোধন। তবে এখন নির্বাচনী প্রক্রিয়া সমাপ্তির পথে। উঠে যাবে আদর্শ আচরণবিধিও। তাই ঘটা করে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি বৈঠকে চূড়ান্ত রূপ দিতে আসছেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কুমার। আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর প্রস্তুতি সম্পর্কে বৈঠক করবেন তিনি। এর পরই স্থির হবে উদ্বোধনের দিনক্ষণ। সে মোতাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি নিয়ে যোগাযোগ করা হবে পিএমও-র সঙ্গে। বিমানবন্দর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের উদ্বোধনে আসছেন।

উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর। গড়ে প্রতিদিন ১১টি বিমান উঠা-নামা করে। বর্তমান টার্মিনালটি আয়তনে অনেকটাই ছোট। একসাথে একাধিক বিমানের সূচূ থাকলেই এক সঙ্গে পাঁচশোর বেশি যাত্রী হয়ে গেলে তিল ধারণের জায়গা থাকে না। তাই নতুন টার্মিনাল তৈরির পরিকল্পনা নেয় এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। সে মোতাবেক ৪৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিমানবন্দরের নতুন টার্মিনাল। আগামীদিনে এই টার্মিনাল আন্তর্জাতিক বিমান যাতায়াতের অনুমতি পাবে, সে অনুযায়ী সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।


বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ সমাপ্ত হয়ে গেছে। বছরে ন্যূনতম ৩০ লক্ষ যাত্রী ধরতে সক্ষম, এমনভাবেই নতুন টার্মিনালটি নির্মিত হয়েছে। এখন এই টার্মিনাল উদ্বোধনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন উপলক্ষ্যে জমকালো আয়োজন করা হবে। ত্রিপুরা সরকার ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি কামনা করেছে। সে মোতাবেক আলোচনা চলছে। বিমানবন্দর সূত্রের দাবি, আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কুমার আগরতলায় প্রস্তুতি বৈঠকে অংশ নেবেন। সেখানে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে। এর পরই প্রধানমন্ত্রীর সূচি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top