News Flash

  • Home
  • Uncategorized
  • Cooperative movement for the economic development : গ্রামের অর্থনৈতিক বিকাশে সমবায় আন্দোলনে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ
Image

Cooperative movement for the economic development : গ্রামের অর্থনৈতিক বিকাশে সমবায় আন্দোলনে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ সমবায় ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী দিক উন্মোচনের মধ্যদিয়ে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ রাজ্যে এখন বিভিন্ন সুুযোগ সুুবিধা সম্পসারণের ফলে সমবায় সংস্থা ও স্বসহায়ক দলগুলির কাজে গতি এসেছে৷ আজ আগরতলা টাউন হলে ৬৮ তম রাজ্যভিত্তিক অখিল ভারত সমাবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ এবারের সমবায় সপ্তাহের মূল ভাবনা হচ্ছে ’সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি’৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমবায় সপ্তাহ উপলক্ষে মরণিকা ও বার্ষিক ক্যালেণ্ডারের অনুষ্ঠানিক উন্মোচন করেন৷ অনুষ্ঠানে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব ও সমবায় নিয়ামক দিলীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ ইজ অব ডুইং বিজনেসকে সরকার গুরুত্ব দিচ্ছে৷ সমবায় সংস্থা ও স্বসহায়ক দলগুলির সদস্যরা নিজেরা যেমন আত্মনির্ভর হচ্ছেন তেমনি অন্যদেরও স্বনির্ভর করে তুলছেন৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্বসহায়ক ও সমবায় সমিতিগুলির উৎপাদিত সমগ্রীর বাজারজাত করা ও অনলাইনে বিপণনের উদ্যোগ নিয়েছে সরকার৷ এর ফলে গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে৷ রাজ্যে তৈরী হয়েছে স্বনির্ভর মানসিকতা৷ তিনি বলেন গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশকে এগিয়ে নিয়ে যেতে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ স্বসহায়ক দলগুলির পাশাপাশি সমবায় ক্ষেত্রের বিকাশেও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ মুখ্যমন্ত্রী সমবায় সমিতির ও স্বসহায়ক দলগুলির উৎপাদিত পণ্যসামগ্রীর গুণগত মান বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন৷
অনুষ্ঠানে সমবায় দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা বলেন, আগামী দুবছরে ৩,৫০০ নতুন কো-অপারেটিভ সংস্থা তালিকাভূক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে প্যা’, ল্যাম্পস ও সমবায় সমিতিগুলির পর্যালোচনা ও সমস্যার সমাধানসূত্র নির্ণয় করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top